নেপালে ২৩ আরোহীসহ বিমান নিখোঁজ
২৩ আরোহী নিয়ে নেপালের তারা এয়ারের একটি ছোট বিমান নিখোঁজ হয়েছে। বুধবার সকালে পোখরা শহর থেকে উড্ডয়নের দশ মিনিটের মাথায় বিমানটির সঙ্গে কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
তারা এয়ারের কর্মকর্তারা জানিয়েছেন, জমসমের উদ্দেশে যাত্রার জন্য পোখরা থেকে সকাল ৭টা ৪৭ মিনিটে উড্ডয়ন করে । এর কিছুক্ষণের মধ্যেই বিমানটির সঙ্গে কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটিতে ২০ জন যাত্রী ও তিনজন ক্রু ছিল। যাত্রীদের মধ্যে দু’জন ছিলেন চীন ও কুয়েতের নাগরিক।
এদিকে কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, ভাইকিং নাইন-এন এএইচএইচ টুইন অটার বিমাটি মিয়াগদি এলাকায় বিধ্বস্ত হয়েছে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়রা ওই এলাকায় আগুন জ্বলতে দেখেছেন। মিয়াগদি ও মুসতাং জেলার সীমান্তবর্তী ওই এলাকায় একটি পুলিশের দল পাঠানো হয়েছে। এছাড়া সেখানে দুটি হেলিকপ্টারও পাঠানো হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













