নোয়াখালীতে বিএনপি নেতার মৃত্যুতে খালেদা জিয়ার শোক
নোয়াখালী জেলা যুবদলের সাবেক সভাপতি ও বেগমগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের (৭০) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ বুধবার সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বিএনপির চেয়ারপারসন এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় খালেদা জিয়া বলেন, ‘মরহুম জাহাঙ্গীর আলম নোয়াখালী জেলা যুবদলকে সুসংগঠিত এবং অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকারের আন্দোলনকে বেগবান করতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাসী মরহুম জাহাঙ্গীর আলম আজীবন দলীয় আদর্শ লালন করে গেছেন। এ ছাড়া নোয়াখালী জেলাধীন বেগমগঞ্জ থানা বিএনপিকে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে মরহুম জাহাঙ্গীর আলমের অবদান কোনোদিনই ভুলবার নয়।’
জাহাঙ্গীর আলমের মৃত্যুতে বেগমগঞ্জ থানা বিএনপি একজন দক্ষ, কর্মনিষ্ঠ ও শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে নিবেদিতপ্রাণ সংগঠককে হারালো বলেও ওই শোকবার্তায় উল্লেখ করা হয়।
শোকবার্তায় বিএনপির চেয়ারপারসন মরহুম জাহাঙ্গীর আলম এর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, নিকটজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
অপর এক শোকবার্তায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জাহাঙ্গীর আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
গত ৬ অক্টোবর রাত ৯টায় সোনাইমুড়ী উপজেলার নিজ বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













