নোয়াখালীতে ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু


“উন্নয়নের অক্সিজেন রাজস্ব জনকল্যাণে রাজস্ব” শ্লোগানে আজ বুধবার থেকে আগামী শনিবার পর্যন্ত নোয়াখালীতে চারদিনের আয়কর মেলা শুরু হয়েছে। আজ সকাল ১০টায় নোয়াখালী মাইজদী বিআরডিবি মিলনায়তনে চার দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করেন নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল।
এর আগে সকাল ৯টায় নোয়াখালী সার্কেল কর অঞ্চলের আয়োজনে চার দিনব্যাপী আয়কর মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে কর অঞ্চল কুমিল্লার যুগ্ম কর কমিশনার মো. মাহমুদুল হাসান ভূঁইয়ার সভাপতিত্বে ও নোয়াখালী সার্কেলের সহকারী কর কমিশনার মোহাম্মদ আরিফুল আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত সহকারী কর কমিশনার (চৌমুহনী অঞ্চল) কামরুল হাসান, নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ হেলাল মোশারফ, নোয়াখালী কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট হামিদ উল্যাহ, সাধারণ সম্পাদক এবিএম মহিউদ্দিন চৌধুরী প্রমুখ।
আয়কর মেলার আহ্বায়ক নোয়াখালী সার্কেলের সহকারী কর কমিশনার মোহাম্মদ আরিফুল আলম জানান, ২০১৬-১৭ অর্থ বছরে নোয়াখালীতে আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬০০ কোটি টাকার উপরে। ২০১৫-১৬ অর্থ বছরে নোয়াখালীতে আয়কর আদায়ের ৫৯০ কোটি টাকা লক্ষ্যমাত্রা থেকে ৬০০ কোটি টাকার উপরে আদায় হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে সতের বছর বয়সী এক কিশোরীকেবিস্তারিত পড়ুন


ভিক্ষুকে সয়লাভ নোয়াখালীর শহর
নোয়াখালী জেলা শহর মাইজদী এখন ভিক্ষুকের শহরে পরিণত হয়েছে। যদিওবিস্তারিত পড়ুন


নোয়াখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ
পেট্রলবোমা হামলার মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাবিস্তারিত পড়ুন













