নৌকাতে সেলফি তুলতে গিয়ে ডুবে গেলেন ১০ ডাক্তার, তিনজনের মর্মান্তিক মৃত্যু


ভারতের মহারাষ্ট্রের পুনে জেলার ইন্দাপুরে উজ্জ্বয়নীতে সেলফি তোলার সময় নৌকা ডুবির ঘটনায় তিন ডাক্তারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো একজনের সন্ধান চলছে। ঘটনায় ৬ জন ডাক্তার সাঁতার কেটে নিজের প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছেন।
সোলাপুরের মালসিরসের ১০ জন ডাক্তার ইন্দাপুর তালুকার আজোতী গ্রামে রবিবার পিকনিক করতে গিয়েছিলেন। তারা আরেকজন ডাক্তারের ফার্ম হাউসে যান। এখান থেকে তারা ছোট্ট একটি নৌকা নিয়ে উজ্জয়নীতে ঘুরতে যান। নদীর মাঝখানে পৌছানোর পর সমস্ত ডাক্তার সেল্ফি নেওয়ার জন্য একসাথে দাঁড়িয়ে পড়েন। যার ফলে নৌকা উল্টে যায়।
এই দুর্ঘটনায় নিহত তিনজন ডাক্তার সাঁতার কাটতে জানতেন না। জীবিত ৬ জন ডাক্তার গ্রামবাসীদের সাহায্যের জন্য ডাকে। এরপর উদ্ধারকাজ শুরু করা হয়। তিনজনের দেহ পাওয়া গেছে একজনের খোঁজ এখনও চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন













