নৌপথ সম্প্রসারণে ভারতের সঙ্গে বাণিজ্য বাড়বে : তোফায়েল


নৌপথ সম্প্রসারণ হলে বাংলাদেশ ও ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য আরো বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
আজ বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত সেমিনারে মন্ত্রী এ আশা প্রকাশ করেন।
সেমিনারে আলোচকরা বলেন, দুই দেশের অভিন্ন নদীপথগুলো সচল হলে পরিবহন ব্যয় অনেক কমে যাবে। সেইসঙ্গে পরিবেশগত ভারসাম্য ঠিক থাকবে বলে মনে করেন তাঁরা। আর সে কারণে নৌপথকে সচল রাখতে দুই দেশকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের অভিজ্ঞ ব্যক্তিরা ছাড়াও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













