বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নৌবাহিনী এখন ত্রিমাত্রিক বাহিনী: প্রধানমন্ত্রী

`নবযাত্রা’ ও ‘জয়যাত্রা’ নামে বাংলাদেশ নৌবাহিনীর বহরে প্রথমবারের মতো যুক্ত হল দু’টি সাবমেরিন।

রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে চট্টগ্রাম নেভাল একাডেমির জেটি সংলগ্ন এলাকায় এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে চীন থেকে কেনা দু’টি সাবমেরিনের কমিশনিং অনুষ্ঠিত হয়।

এরপর প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু এই মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দিয়ে শত্রুবাহিনীকে বিতাড়নের নির্দেশ দিয়েছিলেন। এ দেশের সব শ্রেণী-পেশার মানুষ তাঁর নির্দেশে দেশকে শত্রুমুক্ত করলেন-স্বাধীন করলেন।

তিনি বলেন, ‘সেই মার্চেই বঙ্গবন্ধুর স্বপ্নের প্রতিরক্ষা নীতির আলোকে নৌবাহিনীতে যুক্ত হল সাবমেরিন, যা বিশ্বে মাত্র অল্প ক’টি দেশ যুক্ত হতে পেরেছে। আমরা সেই কাতারে যুক্ত হতে পারলাম, এজন্য গর্ববোধ করছি।’

শেখ হাসিনা বলেন, ‘আজ আমরা নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে পেরেছি। যারা সমুদ্র, আকাশ এবং স্থলভাগে শত্রুমুক্ত করতে পারঙ্গম। আমরা অতি অল্প সময়ের মধ্যে নৌবাহিনীতে অনেক আধুনিক যুদ্ধ জাহাজ সংযুক্ত করেছি।’

তিনি বলেন, বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছরে একটি যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তুলেছেন। স্বাধীনতা সংগ্রামে ভারতে আশ্রয় নেয়াদের পুনর্বাসন করেছেন। এই অল্প সময়ের মধ্যেই তিনি নৌবাহিনীসহ সশস্ত্র বাহিনীকে গড়ে তুলেছেন।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর প্রতিরক্ষা নীতির আলোকেই আমরা আমাদের সশস্ত্র বাহিনীকে গড়ে তুলছি, আধুনিকায়ন করছি।

সাবমেরিনের প্রথম ক্রুদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বাঙালি জাতির ইতিহাস বীরের ইতিহাস। কাজেই আমি বিশ্বাস করি আপনারা নিজের মেধা ও পেশাগত কশরতের মাধ্যমে নৌবাহিনীর এই আধুনিক অভিযাত্রায় সফল হবেন। দেশের সমুদ্র সম্পদ আহরণ ও প্রতিরক্ষায় নিজেদের যোগ্যতা প্রমাণ করবেন।

শেখ হাসিনা বলেন, আমরা কারও সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে চাই না। তবে আমরা যদি আক্রান্ত হই তাহলে যেন উপযুক্ত জবাব দিতে পারি তার জন্য আমাদের পদক্ষেপ অব্যাহত থাকবে। শক্তি বজায় থাকলেই উন্নতি ত্বরান্নিত হবে এবং নিরাপদে থাকব সেটি আমরা বিশ্বাস করি।

প্রধানমন্ত্রী বলেন, ৭৫-এর পর যারা সংবিধান লংঘন করে ক্ষমতায় এসেছে তারা দেশ ও জাতির জন্য কিছুই করেনি। দেশের অভ্যন্তরীণ ও আঞ্চলিক সমস্যা সমাধানের উদ্যোগ নেয়নি।

তিনি বলেন, আমরা স্থলসীমান্ত ও সমুদ্রসীমার অধিকার সংরক্ষণে সক্ষম হয়েছি। ভারতের সঙ্গে স্থলসীমান্ত এবং ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমার অধিকার ছিনিয়ে এনেছি।

এ সময় প্রধানমন্ত্রী দৃড় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘আমরা আমাদের ভূ-খণ্ড নিরাপদ রাখব। এই ভূ-খণ্ড ব্যবহার করে আমরা কাউকে সন্ত্রাসী কার্যক্রম চালাতে দেব না। সেজন্য সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে।’

‘নবযাত্রা’ ও ‘জয়যাত্রা’ নামে বাংলাদেশের প্রথম সাবমেরিন গত বছরের ২২ ডিসেম্বর চীন থেকে চট্টগ্রাম বন্দরে আনা হয়। এর আগে ১৪ নভেম্বর এই সাবমেরিনগুলো বাংলাদেশের কাছে হস্তান্তর করে চীন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ