রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শ্রমমন্ত্রীকে স্মারকলিপি

ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকা করার দাবি

শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারনে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকা ঘোষণার দাবিতে শ্রমমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামমনে সমাবেশ শেষে তারা এ স্মারক লিপি প্রদান করে।

প্রেসক্লাবের সামনে সমাবেশে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি জাহেদুল হক মিলু বলেন, দেশ থেকে সবচেয়ে বেশি রপ্তানি হয় গার্মেন্টস পণ্য। কিন্তু এ পণ্য উৎপাদনে জড়িত শ্রমিকরা মানবিক জীবন জাপনের অধিকার থেকে বঞ্চিত। বাংলাদেশ গার্মেন্টস পণ্য উৎপাদনে পৃথিবীতে দ্বিতীয় স্থানের অধিকারী, কিন্তু মজুরিতে পৃথিবীর সর্বনিম্ন অবস্থানে রয়েছে।

তিনি বলেন, গত বছর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পে-স্কেল ঘোষণার পর ধারণা করা হয়েছিল শ্রমিকদের জন্য মজুরী পুনর্নির্ধারন করা হবে। কার্যত তা হয়নি।

গত বছরের মে দিবসে প্রধানমন্ত্রী শ্রমিকদের ন্যূনতম মজুরির আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি উল্লেখ করে তিনি বলেন, এক বছর পার হয়েছে। সময়ের সাথে সাথে বাড়ি ভাড়া, গ্যাস-বিদ্যুতের দাম, চিকিৎসা ব্যয়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দামসহ জীবনযাত্রার সকল উপকরণের ব্যয় বৃদ্ধি পেয়েছে। কিন্তু বাংলাদেশের উন্নয়নের মুল চালিকাশক্তি শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়ে কোন পদক্ষেপ লক্ষ করা যাচ্ছে না।

আয়োজক সংগঠনের সভাপতি আহসান হাবিব বুলবুলের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খালেকুজ্জামান লিপন, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সহসম্পাদক জাহাঙ্গীর আলম গোলক প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ