বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নয়টি মামলায় পাপিয়া কারাগারে

নাশকতার নয়টি মামলায় আত্মসমর্পণের পর বিএনপির সাবেক সাংসদ সৈয়দা আসিফা আশরাফি পাপিয়ার জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে পল্টন থানার পাঁচটি, মিরপুরের তিনটি ও লালবাগের এক মামলায় জামিনের আবেদন করেন।

লালবাগের মামলায় ঢাকার মহানগর হাকিম মো. মাহবুবুর রহমান, মিরপুরের তিন মামলায় মহানগর হাকিম মো. মারুফ হোসেন ও পল্টন থানার পাঁচ মামলায় মহানগর হাকিম মো. মোস্তাফিজুর রহমান জামিন নাকচ করে পাপিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পাপিয়ার পক্ষে আদালতে শুনানি করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, ঢাকা বারের সভাপতি ও আওয়ামী আইনজীবী পরিষদের নেতা কাজী মজিবুল্লাহ হিরু ও ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মাসুদ আহমেদ তালুকদার।

চলতি বছরের প্রথম তিন মাসে বিএনপি নেতৃত্বাধীন জোটের আন্দোলনের মধ্যে নাশকতা ও সহিংসতার ঘটনায় এসব মামলা দায়ের করা হয়। সবগুলো মামলাতেই হাই কোর্টের জামিনে ছিলেন পাপিয়া।

সেই জামিনের মেয়াদ শেষে নিয়ম অনুযায়ী পাপিয়া আদালতে আত্মসমর্পণ করে নতুন জামিনের আবেদন করেছিলেন বলে তার অন্যতম আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ জানান।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী