বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পংকজের সৌজন্যে মিন্টুর বাসায় পার্টি

বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার পংকজ শরণের সৌজন্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর বাসায় কূটনীতিকদের পার্টি হয়েছে। এতে যুক্তরাষ্ট্র, ইইউসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন।

মঙ্গলবার রাতে মিন্টুর গুলশানের বাসায় এ পার্টি অনুষ্ঠিত হয়। লন্ডনে সফররত চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে বিএনপি এই পার্টির আয়োজন করে বলে সূত্র জানিয়েছে। তবে যার বাসায় পার্টি তিনিই ছিলেন অনুপস্থিত। মিন্টু দেশের বাইরে থাকায় তার স্ত্রী নাসরিন আউয়াল অতিথিদের অভ্যর্থনা ও আপ্যায়ন করেন।

কূটনীতিকদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, পাকিস্তান, ভুটান, শ্রীলংকা, ব্রাজিল, সিঙ্গাপুর ও ইতালির রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা এবং ইউএনডিপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিএনপি নেতাদের মধ্যে পার্টিতে অংশ নেন- স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী প্রমুখ। এছাড়া আওয়ামী লীগ নেতাদের মধ্যে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও আবদুল আউয়াল মিন্টুর বেয়াই গওহর রিজভী, সাবেক কূটনীতিক ফারুক সোবহান প্রমুখ পার্টিতে অংশ নেন বলে জানা গেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে