শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পদক বাতিল করে ভুল শোধরাচ্ছে আওয়ামী লীগ : হানিফ

জিয়াউর রহমানের স্বাধীনতা পদক বাতিল ইতিহাসের ভুল শোধরানোর প্রক্রিয়া বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

আজ রোববার রাজধানীতে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন এই আওয়ামী লীগ নেতা।

হানিফ বলেন, ‘আওয়ামী লীগ ভুল করে নাই। আওয়ামী লীগ ভুল সিদ্ধান্ত নেয় নাই। আওয়ামী লীগ ভুল শোধরানোর জন্য সঠিক সিদ্ধান্তের পথে আছে। জিয়াউর রহমানকে স্বাধীনতার পদক দেওয়া হয়েছিল। কী কারণে? কোন কারণে জিয়াউর রহমান স্বাধীনতা পদক পেতে পারেন?’

জিয়াউর রহমান স্বাধীনতার পক্ষে ছিলেন কি না সে প্রশ্ন রাখেন মাহবুব-উল-আলম হানিফ। তিনি বলেন, ‘জিয়াউর রহমান কী মুক্তিযোদ্ধা ছিলেন? আমরা বারবারই বলেছি জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন পাকিস্তানের এজেন্ট হিসেবে, পাকিস্তানের চর হিসেবে। উনি তাঁর বহু কর্মকাণ্ড দিয়ে এটা প্রমাণ করেছেন।’

বেশ কিছুদিন ধরে চলা তর্ক-বিতর্কের পর আজ রোববার জিয়াউর রহমানকে দেওয়া স্বাধীনতা পদক প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সরকার। ২০০৩ সালে জিয়াউর রহমানকে মরণোত্তর এই পদক দেওয়া হয়েছিল।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী