বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পদ্মার চরে আটকা মতিয়া-নাহিদ-দীপুরা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাবার পথে পদ্মা নদীর জাজিরা পয়েন্টে ফেরিতে আটকা পড়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা। পরে তাদের স্পিডবোটে করে নদী পার করানো হয়।

মঙ্গলবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দেয়ার জন্য আওয়ামী লীগের নেতারা সকালে ঢাকা থেকে রওনা দেন। পরে সকাল নয়টার দিকে পদ্মা নদীর জাজিরা পয়েন্টে তাদের ফেরিটি চরে আটকা পড়ে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজ্জামেল হক বলেন, নাব্যতা কম থাকায় ফেরিটি আটকে যায়। পরে দলের কেন্দ্রীয় নেতারা স্পিডবোটে করে নদী পার হয়ে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন।

আটকে পড়া ফেরিতে থাকা কেন্দ্রীয় নেতাদের মধ্যে ছিলেন মতিয়া চৌধুরী, নুরুল ইসলাম নাহিদ, আবদুর রাজ্জাক, দীপু মনি, আবদুল মান্নান খান, ড. হাছান মাহমুদ, অসীম কুমার উকিল।

টুঙ্গিপাড়া থেকে সিনিয়র রিপোর্টার রুহুল আমিন তুহিন জানান, বঙ্গবন্ধুর সমাধিতে আসার পথে পদ্মার চরে আটকা পড়েন আওয়ামী লীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা। তাই যথাসময়ে তারা টুঙ্গিপাড়ায় পৌঁছাতে পারেননি। তাই উপস্থিত নেতাদের নিয়েই বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দেন সভানেত্রী শেখ হাসিনা। এদিকে টুঙ্গিপাড়ায় পৌঁছে বাকি নেতারা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দেবেন বলে জানা গেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ