পদ্মা সেতু নির্মাণের আরেকটি ভাসমান ক্রেন মাওয়ায়


বহুল প্রত্যাশিত পদ্মা সেতু নির্মাণের মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে এসে পৌঁছেছে এক হাজার টন ক্ষমতাসম্পন্ন আরেকটি ভাসমান ক্রেন।
প্রমত্তা পদ্মার প্রবল স্রোতে ও উত্তাল ঢেউয়ের মধ্যেও পাইলিংয়ের কাজ করতে সক্ষম এই ভাসমান ক্রেনটি। চীন থেকে সমুদ্রপথে সম্প্রতি চট্টগ্রাম বন্দরে পৌঁছায় ক্রেনটি।
এরপর গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে অত্যাধুনিক এ ক্রেনটি পদ্মা সেতুর মাওয়া প্রকল্প এলাকায় পৌঁছায় বলে সত্যতা নিশ্চিত করেন পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প ব্যবস্থাপক ও সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের।
আবদুল কাদের বলেন, এক হাজার টন ক্ষমতাসম্পন্ন এই ক্রেন পদ্মা সেতু নির্মাণকাজ গতিশীল করে তুলবে। মাঝপদ্মার পাইলিংয়ের কাজে সহযোগিতা করবে এই ক্রেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













