পরবর্তী আইনস্টাইন হবেন সাবরিনা!


সাবরিনা গনজালেস প্যাসটারেস্কি মাত্র ১৪ বছর বয়সে এক ইঞ্জিনের একটি বিমান বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। বর্তমানে ২২ বছর বয়স্ক এই কিউবার বংশোদ্ভূত মার্কিন তরুণীকে বলা হচ্ছে পরবর্তী আইনস্টাইন।
যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজশ্যাক’ জানিয়েছে, এরই মধ্যে মাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে পিএইচডি সম্পন্ন করেছেন সাবরিনা গনজালেস। এখন তিনি পদার্থবিদ্যায় পিএইচডি করছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। পদার্থবিদ্যায় জটিল বিষয়গুলোর সাবলীল ব্যাখ্যা দিয়ে সবার নজর কেড়েছেন সাবরিনা। আর ইয়াহুর দৃষ্টিতে পদার্থবিদ্যায় আইনস্টাইনের মতোই হবেন তিনি।
এরই মধ্যে সাবরিনা নামকরা প্রতিষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পেয়েছেন, যাঁর মধ্যে আছে জেফ বেজোসের আমাজন, বিমান প্রস্তুত ও গবেষণার প্রতিষ্ঠান ব্লু অরিজিন। তবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা নাসাও সাবরিনাকে নেওয়ার ব্যাপারে আগ্রহী।
নিউজশ্যাক জানিয়েছে, সাবরিনার গবেষণার বিষয় হলো ব্লাকহোল এবং মহাকাশে সময়। তবে কোয়ান্টাম বলবিদ্যার আলোকে মাধ্যাকর্ষণের ব্যাখ্যা দিয়ে পরিচিতি পেয়েছেন সাবরিনা।
পদার্থবিদ্যার বাইরের জগতে সাবরিনা একেবারেই অপরিচিত। এর অবশ্য কারণও আছে। আর দশটি সাধারণ মার্কিন তরুণীর সঙ্গে সাবরিনার বিস্তর ফারাক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসুবক, টুইটার বা ইনস্টাগ্রামে সাবরিনার কোনো অ্যাকাউন্ট নেই। এমনকি কোনো স্মার্টফোনও নেই সাবরিনার। তবে সাবরিনার আছে নিজস্ব ওয়েবসাইট ‘ফিজিক্সগার্ল’ (http://physicsgirl.com/)। এই ওয়েবসাইটেই নিজের সব অর্জন ও গবেষণার বিষয়গুলো তুলে ধরেন সাবরিনা।
মজার বিষয় হলো, সাবরিনার মতো তুখোড় মেধাবীও ছিলেন এমআইটির অপেক্ষমাণ তালিকায়। তবে এমআইটির শিক্ষক অ্যালেন হ্যাগার্টি এবং আর্ল মার্লম্যান সাবরিনার তৈরি বিমানের ভিডিওচিত্র দেখে মত পাল্টান। অধ্যাপক হ্যাগার্টি বলেন, ‘সাবরিনার কাজকর্ম দেখে আক্ষরিক অর্থেই আমাদের মুখ ঝুলে পড়ে।’
অপেক্ষমাণ তালিকা থেকে এমআইটি ভর্তি হলেও বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ গ্রেড পয়েন্ট ৫ পান সাবরিনা। আর পড়াশোনা ও গবেষণার জন্য এরই মধ্যে হার্টজ ফাউন্ডেশন, স্মিথ ফাউন্ডেশন এবং ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন থেকে কয়েক হাজার মার্কিন ডলার বৃত্তি পেয়েছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













