শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পরমব্রতর সেলফিতে তিশা

ভারতের পশ্চিমবঙ্গের ঝাড়খন্ডে যৌথ প্রযোজনার সিনেমা ‘হলুদবনি’র কয়েক দিনের শুটিং শেষে আজ সোমবার ঢাকায় ফেরার কথা অভিনয়শিল্পী তিশার। শুটিং চলতে থাকা এই সিনেমার স্থিরচিত্র প্রকাশের ব্যাপারে সংশ্লিষ্টদের নিষেধাঙ্গা থাকলেও একটি সেলফিতে একঝলক দেখা গেল বাংলাদেশ ও ভারতের দুই জনপ্রিয় অভিনয়শিল্পী তিশা ও পরমব্রতকে। শুটিংয়ের ফাঁকে পরমব্রতর তোলা এই সেলফিতে ধরা দেন তিশা।

‘হলুদবনি’ সিনেমার গল্পে দেখা যাবে, মধ্যবিত্ত পরিবারের এক পুরুষ কাজের সন্ধানে একজন মহিলার সঙ্গে নতুন জায়গায় যান। জায়গাটার নাম হলুদবনি। সেখানে গিয়ে একটা মেয়ের সঙ্গে পরিচয় হয়। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় ‘হলুদবনি’ সিনেমার গল্প।

সুকান্ত গঙ্গোপাধ্যায়ের গল্প অবলম্বনে ছবিটি নির্মিত হচ্ছে। এই ছবির তিনটি প্রধান চরিত্রে অভিনয় করছেন তিশা, পরমব্রত ও পাওলি। ছবিটির পরিচালক মুকুল রায় চৌধুরী। বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্ম প্রাইভেট লিমিটেড ও ভারতের টেলিসিনে অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড ‘হলুদবনি’ সিনেমার যৌথ প্রযোজক।
কলকাতা থেকে তিশা বলেন, ‘আমার অংশের শুটিং তিন দিন করেছি। কিন্তু শুটিংয়ের কোনো স্থিরচিত্র প্রকাশ এখনই হোক, তা সিনেমা–সংশ্লিষ্ট কেউ চাইছেন না। শুটিংয়ের ফাঁকে গত বৃহস্পতিবার এই সেলফি তোলেন পরমদা।’

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত