মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘পরমাণু যুদ্ধ হলে পাকিস্তান ধ্বংস হয়ে যাবে’

hasan_26723_1475509078

পরমাণু যুদ্ধ পাকিস্তানের জন্য আত্মহত্যার সামিল বলে মনে করেন দেশটির রাজনৈতিক বিশ্লেষক ও প্রবীণ সাংবাদিক হাসান নিসার।

পরমাণু যুদ্ধ হলে পাকিস্তান সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন হাসান। খবর এইসময়ের।

কয়েকদিন আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা মোহাম্মদ আসিফ ভারতে পরমাণু যুদ্ধের হুমকি দেন। পরে ভারতের নিরাপত্ত উপদেষ্টা অজিত দোভাল বলেন, পরমাণু যুদ্ধ হলে ভারতের ক্ষতি তো হবেই তাতেও যত লোক বাঁচবে তারা দেশ চালিয়ে নেবে। কিন্তু পাকিস্তানের কিছুই অবশিষ্ট থাকবে না।

দোভালের বক্তব্যকে সমর্থন করে হাসান নিসার বলেন, পাকিস্তানে এক দল মুর্খ বসে আছে। যারা জানে না পরমাণু বোমা কী? হিরোশিমা ও নাগাসাকিতে যা ফেলা হয়েছিল তা তো পরীক্ষামূলক ছোটখাটো বোমা ছিল। তার ভয়াবহতা আজও দুঃস্বপ্নের মতো। এখন যুদ্ধ হলে কী হবে তা আল্লাহই জানেন। তাই পরমাণু যুদ্ধের কথা না বলাই ভালো।

তিনি আরও বলেন, ভারতের মানুষ ১২০ কোটি। পাকিস্তানের ১৮ কোটি। পাকিস্তান যদি ভারতের চারগুণ বোমা হামলা করে তাতেও তাদের ৪০ কোটি মানুষ বেঁচে থাকবে। কিন্তু পাকিস্তানে কে থাকবে?

পাকিস্তানের চেয়ে ভারত অনেক শক্তিশালী বলেও জানান প্রবীণ এই পাকিস্তানি সাংবাদিক।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প