পরিবাগে বাসে আগুনের মামলায় ফখরুলদের অব্যাহতি


রাজধানীর রমনা থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। আজ এ মামলায় অভিযোগপত্র আমলে নেওয়ার জন্য দিন ধার্য ছিল। বিচারক পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে তাঁদের অব্যাহতি দেন।
অব্যাহতিপ্রাপ্ত উল্লেখ্যযোগ্যরা হলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, বিএনপি নেতা সাইফুল আলম নিরব, আব্দুস সালাম, সালাউদ্দিন আহম্মেদ, ওবাইদুল হক, মহিদুল ইসলাম হিরু, জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ ও ড.সফিকুর রহমান।
এ ছাড়া মামলায় রবিউল ইসলাম নয়ন, যোবায়ের হোসেনসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
২০১৪ সালের ৩ জানুয়ারি হরতাল চলাকালীন অজ্ঞাতনামা ব্যক্তিরা রমনা থানার পরিবাগ মোড়ে যাত্রীবাহী বাসে বোমা মারেন। এ ফলে বাসযাত্রী শাহীনা আক্তার ও ফরিদ মিয়া মারা যান।
অন্যদিকে বাসের ড্রাইভার বাবুল মিয়া গুরুতর আহত হন।
এ ঘটনায় রমনা থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
পরে গত বছরের ২৯ এপ্রিল ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) বাহাউদ্দিন ফারুকী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ জনকে অব্যাহতি আবেদন ও ছয় জনকে অভিযুক্ত করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলাটি পরবর্তী সময়ে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তরিত হয়ে আসে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













