পরিবারের ১৪ সদস্যকে হত্যা করে আত্মহত্যা


ভারতের মহারাষ্ট্রের তাহনিতে এক ব্যক্তি তার ১৪ আত্মীয়-স্বজনকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। রোববার ভোররাতে ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি এ হত্যাকাণ্ড ঘটান বলে জানানো হয়েছে টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত সংবাদে।
এক পুলিশ কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যমটি জানায়, হাসান আনোয়ার অরেকার নামের ওই ব্যক্তি ঘুমের ঔষধ খাওয়ানোর পর তার স্ত্রী, সাত শিশু, ছয় নারী এবং অপর এক ব্যক্তিকে গলাকেটে হত্যা করেন।
ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় একটি ছুরি হাতে উদ্ধার করা হয় ওই ব্যক্তির লাশ। ওই পরিবারের সুবিয়া ভার্মার নামের এক নারী সদস্য বেঁচে আছেন এবং তিনি টিটান হাসপাতালে চিকিৎসাধীন।
তাহনির যুগ্ম পুলিশ কমিশনার আশুতোশ ডুমরি বলেন, পরিবারের ১৪ সদস্যকে হত্যার পর ওই ব্যক্তি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। তবে এই হত্যার কারণ সম্পর্কে এখনো কিছুই জানা যায় নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













