মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পরিস্থিতি বিবেচনায় পৌর নির্বাচনে থাকা নিয়ে সিদ্ধান্ত

অবাধ ও সুষ্ঠু না হলে পৌরসভা নির্বাচন বর্জনের ইঙ্গিত দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক যৌথ সভা শেষে সাংবাদিকদের এমন ইঙ্গিত দেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আসন্ন পৌর নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না এমন আশংকা থাকলেও গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে বিএনপি এ নির্বাচনে অংশ নিচ্ছে।
তিনি বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে আশা করি না। আমাদের অতীত অভিজ্ঞতা, বিগত ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন এবং সিটি করপোরেশন নির্বাচনের অভিজ্ঞতা থেকে বুঝা যায় এ নির্বাচন সুষ্ঠু হবে না।

নির্বাচন বর্জনের ইঙ্গিত দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পরিস্থিতি বিবেচনা করে পৌর নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিএনপি। এ সময় তিনি দলের নেতাকর্মীদের দ্রুত মুক্তির দাবি জানিয়ে বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর সারাদেশে ৫ হাজার বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় বিজয় দিবস উপলক্ষে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে ১৬ ডিসেম্বর রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালির কর্মসূচি রয়েছে। যৌথ সভায় অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামছুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান সারোয়ার ও ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী