পর পুরুষকে জড়িয়ে ধরায় অভিনেত্রী নিষিদ্ধ


নিজ দেশে এক পপ তারকার মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন হাউসা চলচ্চিত্র(উত্তর নাইজেরিয়ার হাউসা ভাষায় নির্মিত চলচ্চিত্র) তারকা রাহমা সাদাউ।
ভিডিওতে তার চরিত্র এক সবজি বিক্রেতার- গায়ক ক্লাসিক যার মন জয়ের চেষ্টা করছে।
প্রথমে পাত্তা না দিলেও শেষে তিনি হার মানেন। এবং সেসময় কিছু ঘনিষ্ঠ আলিঙ্গনের দৃশ্য রয়েছে।
ভিডিওটি প্রকাশের পরপরই দেশটির ইসলামপন্থীদের কোপানলে পড়েন রাহমা সাদাউ এবং সেই সাথে হাউসা চলচ্চিত্র শিল্প।
এই শিল্পের বিরুদ্ধে হাউসা এবং ইসলামি সংস্কৃতিকে অপমান করার অভিযোগ ওঠা শুরু হয়।
চাপের মুখে হাউসা চলচ্চিত্র শিল্প সমিতি (মোপ্পান) মিস সাদাউকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে।
সমিতির সভাপতি মুহাম্মাদু মাইকাবা বিবিসিকে বলেছেন, ‘এর আগেও আমরা সাদাউকে কয়েকবার সাবধান করেছি.. তিনি আমাদের ভাবমূর্তির পরোয়া করেন না।’
রাহমা সাদাউ এখন ভারতে ছুটি কাটাচ্ছেন। তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: বিবিসি বাংলা।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













