সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পলির নিচে ভূ-চ্যুতি, হতে পারে ৯ মাত্রার ভূমিকম্প

নদীতে জমে থাকা পলিমাটির নিচের ভূ-চ্যুতির কারণে বড় ধরনের ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। এর ফলে ৯ মাত্রার ভূমিকম্প পর্যন্ত হতে পারে। যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নতুন এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে।

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ড. মাইকেল স্টেকলার নেতৃত্বে একদল বিজ্ঞানীর করা এই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নদীগুলোতে মাইলের পর মাইল জমে থাকা পলির নিচে বড় আকারে ভূ-চ্যুতি রয়েছে। এ কারণে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এ অঞ্চলে ৯ দশমিক ০ মাত্রার পর্যন্ত ভূমিকম্প হতে পারে।

ড. মাইকেল স্টেকলারের গবেষণা প্রতিবেদনের ওপর ভিত্তি করে আজ শুক্রবার একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন। যাতে বলা হয়, জীবনদায়ী নদী গঙ্গা ও ব্রহ্মপুত্র ভারত ও বাংলাদেশে বসবাসকারী কোটি কোটি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু হাজার বছর ধরে বয়ে চলা নদী দুটির বদ্বীপ অঞ্চলে লাখ লাখ টন পলি জমেছে। যার কারণে বাংলাদেশের একটি বৃহৎ অংশে সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ লুকিয়ে থাকতে পারে, যা এর আগে এই অঞ্চলে কখনো দেখা যায়নি।

প্রতিবেদনে বলা হয়, দুটি টেকটনিক প্লেটের সংযোগস্থলে বড় আকারের চ্যুতি রয়েছে। এই অঞ্চলে দুটি প্লেটের মধ্যে সংঘর্ষ হচ্ছে এবং আরেকটির অবস্থান নিত্য পরিবর্তনশীল। আর এই চ্যুতির কারণেই বড় ধরনের ভূমিকম্প হতে পারে। যা ৯ মাত্রা পর্যন্ত পৌঁছাতে পারে। উদাহরণ হিসেবে গবেষকরা ২০১১ সালে জাপানে ভূমিকম্পের পরের সুনামি এবং ২০০৪ সালে বান্দা আচেহ প্রদেশে ভূমিকম্পের পর ভারত মহাসাগরে সুনামির কথা বলেন, যা প্রায় একই কারণে সৃষ্টি হয়েছিল।

গবেষণায় আরো বলা হয়েছে, বাংলাদেশে এই চ্যুতির ১০০ কিলোমিটার (৬০ মাইল) পরিধির মধ্যে ১৪ কোটিরও বেশি মানুষের বাস।

গত ১০ বছর ধরে উত্তর-পূর্ব ভারত, বাংলাদেশ ও মিয়ানমার থেকে জিপিএসের মাধ্যমে তথ্য সংগ্রহ করে করে গবেষণার ফল প্রকাশ করা হয়েছে বলে সিএনএনের খবরে জানানো হয়েছে। আর গবেষণালব্দ ম্যাপে দেখা গেছে, লাল কালি দিয়ে দাগ দেওয়া জায়গার নিচে লুকিয়ে থাকা চ্যুতির অবস্থান। আর ম্যাপের যে জায়গাগুলো বেশি আলোকোজ্জ্বল সেখানেই বেশি সংখ্যক মানুষের বসবাস।

গবেষকদলের প্রধান স্টেকলার বলেন, ভূ-চ্যুতি নিয়ে এই গবেষণায় আমরা চ্যুতির চারপাশে প্লেটগুলোতে গতি ও অঙ্গবিকৃতি দেখতে পেয়েছি। মাটির নিচে প্লেটগুলোর এভাবে অবিন্যস্ত চলাচলের কারণে চাপের সৃষ্টি হচ্ছে, যার কারণে ভূমিকম্প অনিবার্য। তবে এই ধরনের ভূমিকম্প কবে ঘটতে পারে, আরো গবেষণা না করে তার পূর্বাভাস দেওয়া সম্ভব নয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি