বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে সমুদ্রে ডুবে মরার পরামর্শ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমুদ্রে ডুব দিয়ে মরে যাওয়া উচিত। শনিবার এমনই মন্তব্য করেছেন ভারতের হরিয়ানার ক্রীড়া মন্ত্রী তথা বিজেপি নেতা অনিল বিজ।

সম্প্রতি মেদিনীপুরের বিজেপি নেতা শ্যামাপদ মণ্ডল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘হিজড়া’ বলে কটাক্ষ করেছিলেন। সেই বিষয়টি নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। রাজ্যের গণ্ডি ছাড়িয়ে জাতীয় স্তরেও সমালোচিত হয়েছিল বিজেপি নেতার বক্তব্য। সেই বিষয়ে তৃণমূল নেত্রী বলেছিলেন, “এই মাটিতে জন্মে আমি লজ্জিত। ”

মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই এদিন তাঁকে আক্রমণ করেছেন করেছেন বিজেপি নেতা অনিল বিজ। হরিয়ানার ক্রীড়া মন্ত্রী কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় ভারতে জন্মে যদি লজ্জিত থাকেন তাহলে তিনি কেন সমুদ্রে ডুব দিচ্ছেন না? কলকাতা থেকে সমুদ্র খুব বেশি দূরে নয়, অবিলম্বে মমতার সমুদ্রে ঝাঁপ দেওয়া উচিত। ”
মমতার বিরুদ্ধে অনিলবাবুর অভিযোগ, “ভারতের সাধারণ মানুষ মমতাকে ক্ষমতায় বসিয়েছে। দু’হাত ভরে তাঁকে ভালোবাসা এবং সমর্থন দিয়েছে দেশবাসী। এই তার প্রতিদান!” যাঁরা মমতাকে সমর্থন করে এসেছে মমতা তাঁদেরকেই অপমান করেছে বলে অভিযোগ করেছেন মন্ত্রী অনিল।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প