পশ্চিম মঞ্চে মীর কাসেমের ফাঁসি


গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ভেতরে উত্তর-দক্ষিণমুখী দুটি ফাঁসির মঞ্চ রয়েছে। এর মধ্যে পশ্চিম পাশে অবস্থিত মঞ্চে ফাঁসিতে ঝোলানো হবে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীকে। তার ফাঁসি এখন সময়ের অপেক্ষা মাত্র। কারা সূত্রে এ তথ্য জানা গেছে।
শনিবার রাত পৌনে ৮টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ভেতরে প্রবেশ করেছে তিনটি অ্যাম্বুলেন্স। এসময় কারাগারের ভেতরে প্রবেশ করেন সিভিল সার্জন আলী হায়দার। র্যাব-১ এবং ডিবি পুলিশের তিনটি গাড়িও একই সময় ভেতরে প্রবেশ করে।
এর আগে মীর কাসেম আলীর রায় কার্যকর করতে কাশিমপুর কারাগারে ছয় জল্লাদকে প্রস্তুত করা হয়। জল্লাদরা হচ্ছেন- শাহজাহান, নজরুল, রিপন, শাহিনুর, চাঁন মিয়া ও দ্বীন ইসলাম।
কারাগার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর গাজীপুরে অবস্থিত কাশিমপুর কারাগারে ফাঁসির মঞ্চে আলো জ্বালানো ও শামিয়ানা টানানোর ব্যবস্থা করা হয়েছে।
প্রস্তুত রাখা হয়েছে ছয় জল্লাদকে। তারা বিভিন্ন মামলায় সাজা খাটছেন। এই জল্লাদরাই ফাঁসি কার্যকরের আগে ও পরে বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













