শনিবার, আগস্ট ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পহেলা বৈশাখে মোটরসাইকেলে একজনের বেশি আরোহী নয়

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পহেলা বৈশাখের দিনে মোটরসাইকেলে একজনের বেশি আরোহী চড়া যাবে না। এ ছাড়া মোটরসাইকেল আরোহীর কাঁধে এবং হাতে কোনো ব্যাগ রাখা যাবে না।

আজ সোমবার বিকেলে সচিবালয়ে পহেলা বৈশাখের নিরাপত্তাসংশ্লিষ্ট এক প্রেস বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পয়লা বৈশাখে হামলার কোনো আশঙ্কা নেই। তবে নিরাপত্তার স্বার্থে এটা করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঙ্গল শোভাযাত্রায় কয়েকটি নির্দেশনার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, মঙ্গল শোভাযাত্রা শুরুর পর মাঝপথে কেউ ঢুকতে পারবে না। প্ল্যাকার্ড হাতে রাখতে হবে। ভুভুজেলা বাঁশির ব্যবহার নিষিদ্ধ থাকবে।

তিনি বলেন, পয়লা বৈশাখের দিনে সারা দেশে বিকেল পাঁচটার মধ্য উন্মুক্ত স্থানের সব অনুষ্ঠান শেষ করতে হবে। ইভ টিজিং রোধে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সাদাপোশাকে পুলিশ থাকবে। রমনা বটমূলে, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ধানমন্ডির রবীন্দ্র সরোবরে বিশেষ নিরাপত্তাব্যবস্থা থাকবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে