মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পহেলা বৈশাখ: বিকেল ৫টার পরও অনুষ্ঠান চালিয়ে যাওয়ার ঘোষণা

পহেলা বৈশাখে ঢাকা মেট্রোপলিশন পুলিশের নিষেধাজ্ঞা সত্ত্বেও বিকেল ৫টার পর অনুষ্ঠান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে নারী নিরাপত্তা জোট।

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ ঘোষণা দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল।

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল আরো বলেন, ‘তারা কোনো অবস্থাতেই এই ধর্মান্ধ, মৌলবাদী, সাম্প্রদায়িক শক্তিকে সামনে রেখে তাদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে চাচ্ছে না, তাদের মুখোমুখি দাঁড়াতে চাচ্ছে না। পক্ষান্তরে, যারা মুক্তবুদ্ধির মানুষ, তাদের ওপরে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করে এই শক্তিগুলোকে অনেক বেশি প্রশ্রয় দিচ্ছে। আমরা অবশ্যই পহেলা বৈশাখে সারাক্ষণ, সর্বক্ষণ আমাদের উৎসব চালিয়ে যাব। এবং রাষ্ট্র সেখানে নিরাপত্তা দিতে আইনগত, সংবিধানগত, নীতিগতভাবে বাধ্য।’

অনুষ্ঠানে বেসরকারি সংস্থা অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির উপস্থিত ছিলেন।

সম্প্রতি পহেলা বৈশাখে বিকেল ৫টার পর উৎসব-অনুষ্ঠান করা যাবে না বলে নিষেধাজ্ঞা আরোপ করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া। এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল একই কথা বলে জানান, অনুষ্ঠানে ভুভুজেলা ও মুখ ঢেকে রাখা যায় এমন মুখোশ নেওয়া যাবে না।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ