সোমবার, নভেম্বর ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাঁচ টাকায় চা-রুটি, শরবত ফ্রি

‘ভাইজানেরা আসেন চা-রুটি খায়া যান। মাত্র ৫ টাকায় পাবেন চা আর রুটি। সঙ্গে শরবত ফ্রি।’ শীত উপেক্ষা করে রাস্তায় দাঁড়িয়ে মুসল্লিদের ঠিক যেন দাওয়াতের ভঙ্গিতে ডাকছে আট বছরের শিশু হালিম। জ্যাকেটের হাতা গুছিয়ে প্ল্যাকার্ড হাতে ধরে রাস্তায় দাঁড়িয়েছে সেই ভোরবেলায়। তাতে চা-আর রুটির মূল্য লেখা।

বেলা বাড়ছে, বাড়ছে ওর ব্যস্ততাও। হালিম খিলক্ষেত বিশ্বরোডের কাছে এক চায়ের দোকানে কাজ করে। দোকান মালিকের নাম রহমত আলী।

হালিম জানায়, ‘মালিকের নির্দেশ মুসল্লিদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। সালাম দিয়ে কথা বলতে হবে। অনেকেই চা-রুটি খেয়েই নাস্তা করছে।’

কথা হয় দোকানদার রহমতের সঙ্গেও। বলেন, ‘সারা বছরই তো ব্যবসা করি। বছরের একটি দিন আল্লহ-রাসূলের পথে ব্যয় করলাম। বলতে পারেন, কেনা দামেই সব বিক্রি করছি। ৫ টাকায় চা আর রুটি খাওয়াতে পেরে নিজের কাছেও ভালো লাগছে। সঙ্গে শরবতও খাওয়াচ্ছি।’

রুটি খেতে খেতেই মিন্টু নামের এক মুসল্লি বলেন, ‘মানুষের মধ্যে সেবার মনোভাব থাকলে কোনো বাধা আটাকায় না। এখান থেকে শিক্ষা নেয়ারও অনেক কিছু রয়েছে।’

রহমতের মতো অনেকেই নামে মাত্র মূল্য নিয়ে খাদ্যপণ্য বিক্রি করছেন ইজতেমায় আখেরি মোনাজাতে শরিক হওয়া মুসল্লিদের মাঝে। অনেকে আবার ফ্রিও খাওয়াচ্ছেন। শরবত-মুড়ি মিলছে বিনামূল্যেই। অনেকে আবার অযুর পানিও সরবরাহ করছেন। এয়ারপোর্ট থেকে তুরাগ তীর যেন সেবা আর ভালোবাসার আশ্রমে রূপ নিয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ