বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাঁচ বছরে স্বর্ণালঙ্কার বেড়েছে, ঘরে আসবাব এসেছে আইভীর

ডা. সেলিনা হায়াৎ আইভী। শুধু নারায়ণগঞ্জবাসীর কাছেই নন, দেশের রাজনীতিতেও এক পরিচিত নাম। ২০০৩ সালে নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হন তিনি। এরপর ২০১১ সালে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে শামীম ওসমানকে হারিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন তিনি।

২০১১ সালে যখন পৌর মেয়র থেকে সিটি করপোরেশনের মেয়র হিসেবে নির্বাচনের জন্য হলফনামা জমা দেন তখন বস্তুগত সম্পদ বলতে তেমন কিছুই ছিল না আইভীর।

তবে গত পাঁচ বছরে বদলেছে অনেক কিছু। সিটি মেয়র হিসেবে পাঁচ বছর কাটানোর পর ‘স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতু ও পাথর নির্মিত’ অলংকারের পরিমাণ বেড়েছে। সেইসাথে বেড়েছে আসবাবপত্রসহ অন্য সামগ্রীও।

প্রথম সিটি করপোরেশন নির্বাচনে সেলিনা হায়াৎ আইভীর জমা দেওয়া হলফনামায় দেখা যায়, স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতু ও পাথর নির্মিত অলংকার ছিল তাঁর ৩০ হাজার টাকার। মেয়র হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালনের পর সেই স্বর্ণের পরিমাণ দাঁড়িয়েছে দুই লাখ ৬০ হাজার টাকার।

শুধু তাই নয়, ২০১১ সালে আইভী বা তাঁর ওপর নির্ভরশীল কারো কোনো ধরনের ইলেকট্রনিক সামগ্রী বা আসবাবপত্র ছিল না।

২০১৬ সালে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় দেখা গেছে, এখন আইভীর রয়েছে দুই লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী। সেইসাথে যোগ হয়েছে এক লাখ ৯২ হাজার ৭৭৯ টাকার আসবাবপত্র।

আর এসব তথ্য যে সঠিক তা হলফনামার নিচে নিজেই সই করে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের এই মেয়র পদপ্রার্থী।

অবশ্য এই পাঁচ বছরে বাড়েনি সেলিনা হায়াত আইভীর স্থাবর সম্পদের পরিমাণ। ২০১১ সালেও যৌথ মালিকানায় তাঁর ১১২ শতাংশ অকৃষি জমি ছিল, ২০১৬ সালে এসেও তার পরিমাণ একই রয়েছে। আর এই যৌথ মালিকানার সম্পদে তাঁর অংশ আট ভাগের এক ভাগ। যা অবিভক্ত অবস্থায় রয়েছে।

পাঁচ বছর মেয়র হিসেবে দায়িত্ব পালনের পরও বাড়ি বা অ্যাপার্টমেন্টের মালিক হননি সেলিনা হায়াৎ আইভী। নিজের কোনো বাগান বা খামারও নেই।

গত ২৩ নভেম্বর নির্বাচন কমিশনে নিজের হলফনামা জমা দেন আইভী। সেখানেই উঠে আসে এসব তথ্য। সেদিনই নতুন করে নির্বাচনে অংশ নিতে মেয়র পদ ছাড়েন তিনি।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র যাচাই ও বাছাই করা হবে আগামী ২৬ ও ২৭ নভেম্বর। নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় আগামী ৪ ডিসেম্বর। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ইতিহাসে এটি দ্বিতীয় নির্বাচন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী