গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে আক্রমণ
পাঁচ হামলাকারীর সংক্ষিপ্ত নাম প্রকাশ করল পুলিশ


গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে আক্রমণের সাথে জড়িত পাঁচ জঙ্গির সংক্ষিপ্ত পরিচয় প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি নিহত পাঁচ জঙ্গির মৃতদেহের ছবির এবং তাদের সংক্ষিপ্ত নামগুলো প্রকাশ করে। নামগুলো হলো আকাশ, বিকাশ,ডন, বাধন ও রিপন। তবে বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত মৃতদেহগুলোর কোনটি কার সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। ওদিকে বাংলাদেশ সেনাবাহিনীর মুখপাত্র আইএসপিআর রেস্টুরেন্টে হামলার ঘটনায় জিম্মি উদ্ধার অভিযানে নিহত ২০ জনের জাতীয়তা প্রকাশ করেছে।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে ১৭ জন বিদেশি। এর মধ্যে ৯ জন ইটালির, সাতজন জাপানের ও একজন ভারতীয় নাগরিক। তাদের মরদেহ সিএমএইচ মর্গে রাখা হয়েছে। এর আগে জঙ্গি তৎপরতার ওপর নজর রাখে যুক্তরাষ্ট্রভিত্তিক এ রকম একটি ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স গ্রুপ পাঁচজন তরুণের ছবি প্রকাশ করে বলেছে, এরাই গুলশানের রেস্তোরাঁয় হামলা চালিয়েছে।
শনিবার রাতে এই ওয়েবসাইটের টুইটার অ্যাকাউন্টে তাদের ছবি প্রকাশ করা হয়। ছবিতে দেখা যাচ্ছে এদের সবার পরনে কালো রংয়ের পাঞ্জাবি। অস্ত্র হাতে একটি ব্যানারকে পেছনে রেখে দাঁড়িয়ে আছে। তাদের সবার মুখে হাসি। ছবিগুলো প্রকাশ করেছে সাইট ওয়েবসাইটের পরিচালক রিটা কাটজ।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













