পাকিস্তানকে কড়া প্রতিবাদ বাংলাদেশের


ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের প্রেস শাখার কর্মী মো. জাহাঙ্গীর হোসেনের ‘নিখোঁজ’ ও ‘উদ্ধারের’ ঘটনায় পাকিস্তানকে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। লিখিতভাবেও ঢাকাস্থ পাকিস্তানের হাইকমিশনারকে একটি চিঠি দেওয়া হয়েছে।
ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে মঙ্গলবার দুপুরে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম নিজ কার্যালয়ে ডেকে এনে সুজা আলমকে চিঠি ধরিয়ে দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক শেষে পাকিস্তানের হাই কমিশনার সুজা আলম সাংবাদিকদের বলেন, ‘সোমবার ইসলামাবাদে বাংলাদেশের এক জন কূটনৈতিকের নিখোঁজ হওয়ার যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা সম্পর্কে বাংলাদেশের উদ্বেগ জানিয়েছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













