পাকিস্তানকে ৮টি সাবমেরিন দেবে চীন


একদিকে ভারতের সঙ্গে পাকিস্তানের সীমান্ত নিয়ে উত্তেজনা, আরেক সীমান্তে চীনের সেনার অনুপ্রবেশের ঘটনা। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে এই টানাপড়েনের মধ্যেই চীন জানিয়েছে, বৃহত্তম সামরিক চুক্তির আওতায় তারা পাকিস্তানকে আটটি সাবমেরিন দেবে।
শুক্রবার চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের বরাতে এ-সংক্রান্ত একটি খবর প্রকাশ করে হিন্দুস্তান টাইমস। খবরে জানা গেছে, চীনে তৈনি প্রতিটি টাইপ ০৩৯এ ইয়ুয়ান-ক্লাস সাবমেরিনের প্রায় পাঁচ বিলিয়ন ডলার। আর ২০২৩ সালে পাকিস্তানের হাতে সাবমেরিনগুলো তুলে দেবে চীন।
তবে চীনের জাহাজ তৈরি শিল্প করপোরেশনের চেয়ারম্যান হু ওয়েনমিন জানান, সব সাবমেরিন সক্রিয়ভাবে পেতে ২০২৮ সাল পর্যন্ত সময় লেগে যেতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













