বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাকিস্তানি বাহিনীর গুলিতে ২ ভারতীয় সেনা নিহত, আহত ৫

ভারতের জম্মু-কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে দুই ভারতীয় সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচ জন। এর মধ্যে দুই সেনা জওয়ান, একজন বিএসএফ জওয়ান ও দুই জন সাধারণ মানুষ রয়েছেন। রবিবার পুঞ্চ জেলার কৃষ্ণ ঘাটি ও পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানি সেনারা গুলি চালালে হতাহতের এ ঘটনা ঘটে।

ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, কোনও রকম প্ররোচনা ছাড়াই কৃষ্ণ ঘাটি এলাকায় নির্বিচারে গোলা ছোঁড়ে পাকিস্তানি সেনারা। জঙ্গিদের অনুপ্রবেশের সুযোগ করে দিতে পাকিস্তানি সেনারা নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি ছুঁড়তে থাকে। যদিও অনুপ্রবেশের সেই চেষ্টা সেনাবাহিনী ব্যর্থ করে দিয়েছে বলেও জানান তিনি। এসময় পাক সেনার গোলার আঘাতে এক ভারতীয় জওয়ান নিহত হয়।

অন্যদিকে পুঞ্চ সেক্টরেও কমপক্ষে চারটি স্থানে গ্রামবাসীদের লক্ষ্য করে পাক সেনারা এলোপাতাড়ি গুলি ও শেল ছুঁড়তে থাকে। গুলিতে এক সেনা জওয়ান নিহত হয় এবং পাঁচ জন আহত হয়। ভারতীয় সেনার তরফেও পাকিস্তানি বাহিনীকে পাল্টা জবাব দেওয়া হয়েছে। ভারতীয় সেনার গোলার আঘাতে পাকিস্তানি বাহিনীর বেশ কয়েকটি চৌকি ধ্বংস হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরির সেনাছাউনিতে জঙ্গি হামলায় ১৮ জন ভারতীয় সেনাসদস্য নিহত হয়। জবাবে ২৯ সেপ্টেম্বর পাক শাসিত কাশ্মীরের জঙ্গি আস্তানায় ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালায় ভারতীয় সেনাবাহিনী। এরপর থেকেই আন্তর্জাতিক সীমান্তে দুই দেশের মধ্যে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প