শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাকিস্তানী কূটনীতিকের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ পেলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানী দূতাবাসের কর্মকর্তা ফারহানা আরশাদের সাথে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে এখন পর্যন্ত এই কূটনীতিকের বিরুদ্ধে নির্দিষ্ট কোন প্রমাণ পাওয়া যায়নি বলে জানান তিনি। এর আগে, গোয়েন্দা পুলিশের কর্মকর্তা মনিরুল ইসলাম জানিয়েছিলেন, রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে জঙ্গি সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করে পাকিস্তানী এই কূটনীতিকের সাথে যোগাযোগের সংশ্লিষ্টতা পাওয়া যায়। আজ স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, যদি এই পাকিস্তানী কর্মকর্তার বিরুদ্ধে কোন ধরণের প্রমাণ পাওয়া যায়, তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। রাজধানীর সোনারগাঁ হোটেল ধূমপানবিরোধী চলচ্চিত্র “স্বর্গ থেকে নরক”-এর মুক্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশে কোন ধরণের জঙ্গিবাদের কার্যক্রম বরদাশত করা হবে না বলেও জানান মন্ত্রী। তিনি জানান, বিজয় দিবসের অনুষ্ঠানে কোনো ধরণের হুমকি আমাদের কাছে নেই। আইন-শৃঙ্খলা বাহিনী এ ব্যপারে তৎপর আছে বলেও জানান তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ