পাকিস্তানের অধিকাংশ মানুষই ভালো, শান্তিপ্রেমী : রামদেব


ভারতের যোগগুরু রামদেব পাকিস্তানের সাধারণ জনগণের প্রশংসা করে বলেছেন, কতিপয় রক্তপিশাচ ছাড়া পাকিস্তানের অধিকাংশ মানুষই ভালো ও শান্তিপ্রেমী। এ সময় তিনি আরো বলেন, ভারতের উচিত পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে বা পক) দখলে নেওয়া। কারণ, এই পকই পাকিস্তান সৃষ্ট সব সমস্যার মূল।
ভারতের বিহার রাজ্যের মতিহারিতে পতঞ্জলি গ্রুপ আয়োজিত তিন দিনব্যাপী ‘যোগ কাম ধ্যান’ ক্যাম্পের শেষ দিন গতকাল শনিবার রামদেব এসব কথা বলেন।
রামদেব বলেন, ‘পাকিস্তান সৃষ্ট সব সমস্যার কারণ হলো পক (পাকিস্তান অধিকৃত কাশ্মীর)। ভারতের উচিত পককে অতিদ্রুত নিজেদের দখলে নেওয়া।’
যোগগুরুর ভাষ্য, ভারতের উচিত পককেন্দ্রিক সব জঙ্গি আস্তানা গুঁড়িয়ে দেওয়া। মাসুদ আজহার, হাফিজ সাউদ, দাউদ ইব্রাহিমের মতো সন্ত্রাসীরাই পাক-ভারত সীমান্ত রক্তাক্ত করার জন্য দায়ী। এঁদের জীবিত কিংবা মৃত ভারতের হাতে তুলে দেওয়া উচিত।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













