মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাকিস্তানের আসল প্রধানমন্ত্রী হাফিজ সইদ !

নওয়াজ শরিফ নন পাকিস্তানের আসল প্রধানমন্ত্রী লস্কর ই তৈবা প্রধান হাফিজ সইদ! দেশের প্রতিরক্ষামন্ত্রী হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাউদ্দিন!!
পাকিস্তান কোনও দেশ নয় এক হাসির খোরাক ! এমনই কটাক্ষ করলেন কানাডা প্রবাসী পাকিস্তানি বংশোদ্ভূত লেখক তারিক ফতেহ এমন চোখেই দেখেন তাঁর জন্মভূমিকে৷

লস্কর প্রধান ও মুম্বই (২০০৮) হামলার মূলচক্রী হাফিজ সইদের নাম রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তালিকায় তুলতে ভেটো দিয়েছে চিন৷ এতে আন্তর্জাতিক মহল আলোড়িত৷ এরপরেই বিস্ফোরক বয়ান দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘মুক্তমনা’ পাক বংশোদ্ভূত লেখক তারিক ফতেহ৷ তাঁর শ্লেষ-পাকিস্তান এক মজার বস্তু !

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফকে পুতুল হিসেবেই দেখেছেন তিনি৷ বদলে হাফিজ সইদ ও সালাউদ্দিনের মতো শীর্ষ জঙ্গি নেতৃত্বের হাতেই দেশ চলছে৷ দাবি করেছেন লেখক তারিক ফতেহ ৷ কানাডায় এক টিভি চ্যানেলে তাঁর সাক্ষাৎকার সম্প্রচারিত হতেই পাকিস্তান সহ আন্তর্জাতিক মহল সরগরম৷তারিক ফতেহ বলেছেন, ভারতীয়রা কেন বুঝতে পারেন না যে পাকিস্তানে সরকার চালাচ্ছে হাফিজ সইদের মতো জঙ্গি নেতৃত্ব৷ একইসঙ্গে তাঁর দাবি, ১৯৭১ সালের যুদ্ধে পরাজিত ৯০ হাজার পাক সেনাকে বন্দি করেছিল ভারত৷ পরে তাদের মুক্তি দেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী৷ পাকিস্তান সরকার সেই সেনাদের বালোচিস্তানে মোতায়েন করেছিল৷ তাদের দিয়েই ১৯৭৩-১৯৭৫ সাল পর্যন্ত বালোচ প্রদেশে ভয়ংকর গণহত্যার পর্ব চলেছে৷ এই প্রসঙ্গে ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বাংলাদেশ)অন্তত ৩০ লক্ষ মানুষের গণহত্যার বিষয় তুলে ধরেছেন তারিক ফতেহ৷ পাকিস্তানের জন্মকেই কটাক্ষ করেছেন তারিক ফতেহ৷ তাঁর দাবি, দেশে সুষ্ঠু গণতন্ত্রের যথেষ্ট অভাব রয়েছে৷

লেখক রাজনীতিবিদ তারিক ফতেহ করাচিতে জন্মেছিলেন৷ বায়োকেমিস্ট্রিতে স্নাতক হওয়ার পর সাংবাদিকতা শুরু করেন৷ প্রথমে ‘Karachi Sun’ পরে ‘pakistan tv’ তদন্তমূলক রিপোর্টার হন৷পরে দেশ ছেড়ে সৌদি আরব চলে যান৷ তারপর নাগরিকত্ব নেন কানাডায়৷ সমলিঙ্গকে বৈধতা দেওয়া ও শরিয়া আইনের বিরোধিতায় সরব এই বিতর্কিত লেখক৷কানাডার রাজনীতিতেও অংশ নিয়েছেন তিনি৷ খবর www.kolkata24x7.com

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প