পাকিস্তানের উত্তরাঞ্চলে আবারো বিমান চলাচল বাতিল


চার দিনের মধ্যে দ্বিতীয় বারের মতো পাকিস্তানের উত্তরাঞ্চলে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ)। গিলগিট, স্কার্দু ও কাবুলে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) বিমান চলাচল দ্বিতীয়বারের মতো বাতিল করা হয়েছে।
দেশটির জাতীয় দৈনিক ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোনো ধরনের কারণ উল্লেখ ছাড়াই চার দিনের মধ্যে দ্বিতীয় বারের মতো পাকিস্তানের উত্তরাঞ্চলে বিমান চলাচল বাতিল করেছে সিএএ। এর আগে গত বুধবার উত্তরাঞ্চলে বিমান চলাচল বাতিল করে কর্তৃপক্ষ।
পিআইএর মুখপাত্র দনিয়াল জিলানি ডনের এক প্রশ্নের জবাবে বলেন, বিমানের ফ্লাইটের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে এই সময় শুধুমাত্র একদিনের জন্য কার্যকর হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













