শনিবার, জুলাই ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাকিস্তানের কাছে জঙ্গি বিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র

পাকিস্তানের কাছে ৮টি জঙ্গি বিমান এফ-১৬ বিক্রি করবে যুক্তরাষ্ট্র। এবিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করেছে দেশটি। দু’দেশের মধ্যে বিমান ক্রয়-বিক্রয় সংক্রান্ত চুক্তি চূড়ান্ত করতে আরো বড় একটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এই চুক্তি মার্কিন পররাষ্ট্রনীতি এবং দক্ষিণ এশিয়ার জাতীয় নিরাপত্তা কৌশলকে আরো উন্নত করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

পাকিস্তানের রাষ্ট্রদূত জলিল আব্বাস জিলানী বলেন, যুক্তরাষ্ট্রের প্রশাসন এবং কংগ্রেসের সদস্যদের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা আশা করছি দু’দেশের মধ্যে যুদ্ধবিমান এফ-১৬ ক্রয়-বিক্রয়ের চুক্তি আমাদেরকে সন্ত্রাস এবং চরমপন্থীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আরো বেশি কার্যকরী ভূমিকা পালন করতে সাহায্য করবে।

তবে ভারত এবং বেশ কয়েকজন মার্কিন বিধানকর্তা যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের মধ্যকার জঙ্গি বিমান ক্রয়-বিক্রয়ের চুক্তির বিষয়টি নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছে। তাদের দাবী এই চুক্তি জঙ্গি গোষ্ঠীগুলোকে সাহায্য করবে। এতে করে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য নষ্ট হবে। তাছাড়া এই যুদ্ধবিমানগুলো পাকিস্তান ভারতের বিরুদ্ধেই ব্যবহার করবে বলেও আশঙ্কা প্রকাশ করেছে ভারত। সূত্র: ডন

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প