পাকিস্তানের কাছে সামরিক শক্তিতে হেরে যাওয়ার ভয় পাচ্ছে ভারত!


সার্জিক্যাল স্ট্রাইক কিংবা যে কোনও পরিস্থিতিতে গত কয়েকদিন ধরে লাগাতার পাক প্রধানমন্ত্রীকে নিশানায় নিয়েছেন তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খান। এবার কার্যত ১৮০ ডিগ্রি ঘুরে ভারতের উদ্দশ্যেও আক্রমণ শানালেন ইমরানসাহেব। তাঁর সাফ মন্তব্য, পাকিস্তানে অভ্যন্তরীণ গন্ডগোল লাগাচ্ছে ভারত। শুধু তাই নয়, ভারতের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগও তুলেছেন তিনি।
সাংবাদিকদের করা প্রশ্ন উত্তরে ইমরান খান জানান, সম্প্রতি পাকিস্তানের সঙ্গে ছকে খেলছে ভারত। ষড়যন্ত্র করে পাকিস্তানের ভিতরে গণ্ডগোল লাগাতে চাইছে ভারত। আসলে পাকিস্তানের সামরিক শক্তির কাছে ভারত পরাজিত হয়ে যাবে, তা সত্য মেনে নিয়েই এই কাজ করছে তারা।
সম্প্রতি বালুচিস্তানের কোয়েত্তায় একটি পুলিশ ট্রেনিং অ্যাকাডেমিতে বিস্ফোরণে ৬১জনের মৃত্যু হয়। ঘটনায় আহত শতাধিক। ঘটনার পরেই বিস্ফোরণস্থলে যান তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খান। সেখান থেকে ফেরার পথে ভারতের সমালোচনা করেন তিনি।
যদিও ভারতকেই নয়, পাকিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের উদ্দেশ্যেও আক্রমণ শানিয়েছেন তিনি। তাঁর মতে, প্রধানমন্ত্রীর কারণেই ঝুঁকির মধ্যে রয়েছে দেশের নিরাপত্তা। খবর কলকাতা
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













