পাকিস্তানের পাতা ফাঁদ থেকে সেনাকে রক্ষা করবে এই পোর্টেবল জ্যামার


সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকেই জঙ্গিদের টার্গটে ভারতীয় সেনা। যে কোনও সময়ে সেনার উপর হামলা চালাতে পারে জঙ্গিরা, ইতিমধ্যে সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা। সেই বার্তাকে সত্যি করে গত কয়েকদিনে কাশ্মীরে সেনার উপর একের পর এক হামলা চালাচ্ছে পাক জঙ্গিরা। শুধু জঙ্গিরাই নয়, ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে লাগাতার মর্টার হামলা পাকিস্তান সেনাবাহিনীরও। সেখানে দাঁড়িয়ে আবারও ভারতীয় সেনার উপর হামলা হতে পারে। আশঙ্কা দূর থেকে বসে কিংবা খোদ পাকিস্তানের মাটি থেকে রিমোর্ট কন্ট্রোলের সাহায্যে সেনার উপর হামলা চালাতে পারে জঙ্গিরা। আর সেই আশঙ্কা থেকেই ভারতীয় সেনাবাহিনীর হাতে আসতে চলেছে অত্যাধুনিক পোর্টেবল জ্যামার। খুব দ্রুত এই জ্যামার সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে।
জানা গিয়েছে, সেনার টহলদার দলের একজন প্রথমে ওই বিশেষ জ্যামার নিয়ে এগিয়ে যাবে। যাতে শত্রুর বসানো আইইডি-কে নিষ্ক্রিয় করা যায়। ওই জ্যামার ৫০ মিটার ব্যাসার্ধের মধ্যে যে কোনও ফ্রিকোয়েন্সি বা বেতার-তরঙ্গকে অকেজো করতে সক্ষম। সুবিধা থাকলেও অসুবিধাও রয়েছে। যেমন, এই পোর্টেবল জ্যামার পিঠে নিতে হলে এক সেনার শারীরিকভাবে যথেষ্ট দক্ষ এবং সুঠম হতে হবে। নিজস্ব ব্যাটারি সমেত এক-একটি জ্যামারের ওজন প্রায় ৮০ কেজি। ফলে শারীরিকভাবে সুঠম হওয়াটা বেশ জরুরি।
জানা গিয়েছে, সেনাবাহিনীর জন্য এই বিশেষ জ্যামারটি ডিজাইন করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। সেনার সুরক্ষার পাশাপাশি, ভিভিআইপি-দের সুরক্ষার ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য এই জ্যামার। অন্যদিকে সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, জঙ্গি বা পাক সেনাদের পাতা আইইডি থেকে সেনার প্যাট্রলিং টিমের সুরক্ষার জন্য এই জ্যামার কাজে দেবে। অতীতে, শত্রুরা এমন বহু আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে। তা রুখতেই এই ব্যবস্থা।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













