পাকিস্তানের বালোচ নেতাকে বিয়ে করলেন মোদির বোন


বিয়ে করলেন নরেন্দ্র মোদির বোন৷ এক বালোচ নেতাকেই বিয়ে করেছেন তিনি৷ পরে সোশ্যাল মিডিয়ায় সেই বিয়ের খবর ছড়িয়ে দিয়েছেন৷ তাতেই আসছে শুভেচ্ছার স্রোত৷ পাকিস্তানের বালোচিস্তান থেকেও আসছে শুভেচ্ছা৷ বালোচ মানবাধিকার নেত্রী করিমা বালোচের বিয়ে নিয়ে চর্চা শুরু হয়েছে৷
সম্প্রতি তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাখী পাঠিয়েছিলেন৷ সেই থেকে ভারতে মোদির পাতানো বোন হিসেবেই পরিচিত করিমা৷ একইসঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বালোচ নীতির প্রবল সমর্থক৷ এই করিমা বালোচ বিয়ে করেছেন তার বালোচ আন্দোলনের সাথী হমাল হায়দারকে৷ দুজনেই এখন কানাডায় থাকেন৷
বালোচিস্তানের মানবাধিকার লঙ্ঘন করছে পাকিস্তান৷ তারই প্রতিবাদে আন্তর্জাতিক স্তরে আন্দোলন চালান দুজনেই৷ পাকিস্তান বিরোধী বালোচ নেতৃত্বের তরফেও ভারতের সাম্প্রতিক বালোচ নীতির প্রবল প্রশংসা করা হয়েছে৷ তাদের দাবি, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ সরাসরি বালোচিস্তানে পাক সেনার লাগাতার অত্যাচারের বিরুদ্ধে সরব হোক৷ এই বালোচ বিদ্রোহী নেতৃত্বের অন্যতম প্রবাসী নেত্রী করিমা৷
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













