বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাকিস্তানের বিরুদ্ধে পবিত্র প্রতিশোধের আগুন বুকে নিয়ে ফুঁসছে আসমুদ্র হিমাচল

দেশ রক্ষা করতে গিয়ে আবার শহিদ জওয়ান। আবার, দেহ বিকৃত করে পালাল পাক বাহিনী। কতদিন আর এ ভাবে মার খেতে হবে? এ বার অন্তত পাকিস্তানকে দেওয়া হোক যোগ্য জবাব। বদলার দাবিতে ফুঁসছে দেশ। জ্বলছে শহিদের চিতা। ক্ষোভের আগুনে ফুঁসছে আসমুদ্র হিমাচল। আর কতদিন এ ভাবে মার খাব আমরা? এ বার সময় এসেছে জবাব দেওয়ার।

শহিদের লম্বা লিস্টে আরও দুটি নাম। সুবেদার পরমজিত্‍ সিং। বিএসএফের হেড কনস্টেবল প্রেম সাগর। পুঞ্চের কৃষ্ণা ঘাঁটিতে তাঁদের হত্যা করে, দেহ বিকৃত করে পালিয়ে গেছে পাক হানাদাররা। জেনিভা চুক্তি, সভ্য দুনিয়ার নিয়মনীতি – কবেই বা আর এসবের তোয়াক্কা করেছে আমাদের পশ্চিমের প্রতিবেশী!

দুই পরিবারই শোকে পাথর। চোখের জলও যেন শুকিয়ে গেছে। পঞ্জাবের তরনতারন থেকে উত্তরপ্রদেশের দেওরিয়া। অঙ্কের হিসাবে দুরত্ব অনেক। কিন্তু, নিয়তি মুছে দিয়েছে সেসবই। ওরা শহিদের পরিবার। গভীর শোকের মধ্যেই ধিকি ধিকি জ্বলছে ক্ষোভের আগুন। এই প্রথম নয়। এর আগেও বহুবার পাক বাহিনীর বর্বরতার ক্ষত বহন করতে হয়েছে ভারতীয় সেনাকে।

মে-জুন, ১৯৯৯: কার্গিল যুদ্ধের সময় ক্যাপ্টেন সৌরভ কালিয়া ও তাঁর সঙ্গীদের তুলে নিয়ে যায় পাক সেনা। অকথ্য নির্যাতনের পর তাঁদের বিকৃত দেহ ফেরত পাঠানো হয়।

জানুয়ারি, ২০১৩: জম্মু-কাশ্মীরে মেন্ধর সেক্টরে দুই জওয়ানকে খুন করে পাক সেনা। ল্যান্সনায়েক হেমরাজের মুণ্ডচ্ছেদ করা হয়।

অক্টোবর, ২০১৬: কূপওয়ারার মাছিল সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘনের আড়ালে ভারতে ঢুকে জওয়ানের দেহ বিকৃত করা হয়।

এই ট্রাডিশনের কোনও শেষ নেই। হেমরাজের মৃত্যুর পর রাষ্ট্র বুক ঠুকে বলেছিল এক মাথা গেলে আসবে দশ মাথা। কেউ কথা রাখেনি। বুকে আঁকড়ে ছেলের ছবি ক্ষোভে ফেটে পড়ছেন শহিদের মা। শহিদ পরিবারের সঙ্গে আম-জনতার মনে আজ আর কোনও ফারাক নেই।

জম্মু-লুধিয়ানা-আলিগড় সর্বত্র রাস্তায় নেমে পড়েছেন মানুষ। পুড়ছে পাকিস্তানের পতাকা। পুড়ল নওয়াজ শরিফের কুশপুতুল। উঠছে দাবি, পাকিস্তানকে যোগ্য জবাব দিক ভারত। পশ্চিমের প্রতিবেশীকে তকমা দেওয়া হোক জঙ্গি রাষ্ট্রের।

রাষ্ট্রের গভীর কূটনীতি বোঝেন না সাধারণ মানুষ। তাঁরা শুধু জানেন, শহিদের বলিদান ব্যর্থ হতে দেওয়া যায় না। পবিত্র প্রতিশোধের ইচ্ছায় এখন আসমুদ্র হিমাচল।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প