‘পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন নয়’


পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে কি না এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘এ মুহূর্তে সে ধরনের কোনো পরিকল্পনা নেই।’
আজ বুধবার বিকেলে প্রতিমন্ত্রী তাঁর দপ্তরে সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া জানান।
শাহরিয়ার আলম বলেন, ‘পাকিস্তান অতীতে প্রায় নিয়মিতভাবে ও ব্যাপকহারে তাদের একটি প্রতিবেশী দেশের কূটনীতিকদের অবাঞ্ছিত ঘোষণা করেছে। তারপরও কিন্তু তারা ওই দেশের সঙ্গে যোগাযোগ কিংবা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেনি। সম্পর্কের হয়তো ওঠানামা হয়েছে কিন্তু সর্বনিম্ন পর্যায়ে হলেও ওই দেশের সঙ্গে তারা সম্পর্ক রেখেছে। কাজেই পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। তবে আমরা কোনোভাবেই বাংলাদেশের জাতীয় স্বার্থে, একাত্তরের ইতিহাস, মানবতাবিরোধীদের বিচারে কারও সঙ্গে কোনো আপোস করব না।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, ‘আমরা কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়বস্তু হতে চাই না। দ্বিপক্ষীয় সম্পর্কের স্বার্থে যেটুকু ধৈর্য ধারণ করা দরকার, আমরা তা করব। আমরা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করব। দুই দেশের সম্পর্ক নিয়ে কোনো ধরনের আগাম মন্তব্য করব না। তবে পাকিস্তান যা করেছে, তা কখনো সম্পর্কের জন্য সহায়ক হতে পারে না।’
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













