বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্নের পর্যায় আসেনি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার মতো পর্যায় এখনো আসেনি। পর্যায় যখন আসবে তখন সবাই জানতে পারবে। পরমাণু বোমা ছাড়া উন্নয়নে- অর্জনে সব সূচকে আমরা পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছি।

সোমবার বিকালে রাজধানীর আসাদগেটে ১৪ দল আয়োজিত এক মানবন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে ওবায়দুল কাদের এসব কথা জানান। পাকিস্তানের অব্যাহত বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র, কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে সৃষ্ট বিতর্কের প্রতিবাদে ব্যাপক গণজাগরণ সৃষ্টির উদ্দেশ্যে এই মানববন্ধনের আয়োজন করে কেন্দ্রীয় ১৪ দল।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, জাতিসংঘের সমীক্ষায় সব আর্থসামাজিক সূচকে বাংলাদেশ পাকিস্তানকে পরাজিত করেছে। পাকিস্তানের রাজধানীতে এই মুহূর্তেও ১০-১২ ঘণ্টা লোডশেডিং। করাচি শহরে ১৮ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হয়েছে। পাকিস্তানের এমন কোনো শহর নেই যেটা লোডশেডিং কবলিত নয়। এ ছাড়া দারিদ্র বিমোচনসহ সব সূচকে আমরা এগিয়ে। শুধু একটা জায়গায় আমরা পিছিয়ে সেটা হল পরমাণু বোমা। কিন্তু সে ধ্বংসের বোমা আমরা চাই না।

তিনি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা পৃথিবীর সেরা রাষ্ট্রনায়কের একজন। পাকিস্তানের কোনো নেতা শেখ হাসিনার ধারেকাছেও নেই। এই দেশের মাটিতে মুক্তিযুদ্ধবিরোধীদের কোনোদিন হজম করবে না।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, মাহবুব আরা গিনি, শহিদুজ্জামান সরকার, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী