‘পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখার যৌক্তিকতা নেই’


আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘পাকিস্তান আমাদের চিরশত্রু। তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, এখনও আমাদের পেছনে ষড়যন্ত্র করছে। তাই তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখার কোনো যৌক্তিকতা নেই।’
তিনি আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে একথা বলেন।
পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ভেবে দেখার আহ্বান জানান শেখ সেলিম।
শেখ সেলিম আরো বলেন, পাকিস্তান এখনও তাদের এজেন্ট দিয়ে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা ষড়যন্ত্র করে বিডিআর বিদ্রোহ করিয়েছে। তাই তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখার কোনো যৌক্তিকতা নেই।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













