মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি বাতিল করলো না ভারত!

পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি বাতিলের চিন্তাভাবনা থেকে ভারত সরে এসেছে। আর এই সরে আসার পেছনের একটা কারণ ছিল ‘বাংলাদেশের স্বার্থ’। নয়াদিল্লি মনে করে, পানি নিয়ে বাংলাদেশের সঙ্গেও ভারতের চুক্তি আছে। এ অবস্থায় সিন্ধু চুক্তি বাতিল হলে ঢাকা-নয়াদিল্লির চুক্তি নিয়ে বাংলাদেশের মধ্যেও শঙ্কা তৈরি হতে পারে।

মোট ছয়টি নদীর পানিবণ্টন নিয়ে ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জলচুক্তি হয়। চুক্তি অনুযায়ী, সিন্ধু বেসিনের তিনটি নদী সিন্ধু, ঝিলম ও চেনাবের অধিকাংশ পানি পাকিস্তান পেয়ে থাকে। আর রাভি, বিপাশা ও শতদ্রুর পানির বেশির ভাগ পায় ভারত।

এ অবস্থায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরিতে জঙ্গী হামলার পর ওই চুক্তি বাতিলের কথা ওঠে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ দু’দিন আগেই ঘোষণা দেন, ‘এ ধরনের চুক্তি কার্যকর থাকতে হলে দুই পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা থাকতে হবে। চুক্তির প্রস্তাবনাতেও সে কথা বলা আছে।’

চুক্তি বাতিলের এ রকম একটা আশংকা নিয়েই সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বৈঠকে বসেন ভারতের কর্মকর্তারা। সেখানে পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর বলেন, ‘যদিও পাকিস্তানের বিরুদ্ধে ভারতের নেওয়া যেকোনও পদক্ষেপকে বাংলাদেশ সমর্থন দেবে বলে আগাম ঘোষণা দিয়েছে, তারপরও সিন্ধু চুক্তি থেকে সরে এলে সেটা বাংলাদেশের জন্য বড় অস্বস্তির কারণ হয়ে উঠবে।’ পানিবণ্টন নিয়ে বাংলাদেশের সঙ্গেও ভারতের চুক্তি আছে। সে ক্ষেত্রে বাংলাদেশে এমন প্রশ্ন উঠতেই পারে, কোনও কারণে ঢাকার সঙ্গে সম্পর্ক নষ্ট হলে নয়াদিল্লি কি গঙ্গা চুক্তি থেকে মাঝপথে সরে আসতে পারে?

এ ছাড়া সিন্ধু জলচুক্তি বাতিল হলে পাকিস্তানের মিত্র চীন ব্রহ্মপুত্রের পানি আটকে রাখতে পারে, এমন আশঙ্কাও সিন্ধু চুক্তি বাতিলের চিন্তাভাবনায় প্রভাব ফেলেছে। যদিও ব্রহ্মপুত্র নিয়ে ভারতের সঙ্গে চীনের কোনও চুক্তি নেই।

তবে সিন্ধু চুক্তি থেকে সরে না এলেও সোমবারের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সিন্ধু, ঝিলম ও চেনাব নদীর পানি কিভাবে ভারত আরও বেশি ব্যবহার করতে পারে, তা খতিয়ে দেখা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প