বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাকিস্তানের হাতে ‘আটক’ ভারতীয় সেনার দাদির মৃত্যু

পাকিস্তানী সেনাদের হাতে ‘আটক’ ২২ বছর বয়সী ভারতীয় সেনা চান্দু বাবুলাল চৌহান লালকে আটকের খবর শুনে অসুস্থ হয়ে তার দাদি মারা গেছেন।

চান্দুর দাদির নাম লিলা চিন্দা পাতিল।

শুক্রবার সকালে মহারাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জেলা ডুলের বরবিহির শহরের বাড়িতে মারা যান তিনি।

বুধবার রাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ‘সার্জিক্যাল’ হামলা চালায় ভারত। এতে দুজন পাকিস্তানী সেনা ও অন্তত ৪০ জন জঙ্গি নিহত হয়।

এ ঘটনার পরপর বৃহস্পতিবার চান্দু বাবুলাল আটকসহ বেশ কয়েক জন ভারতীয় সেনা নিহত হয় বলে দাবি করে পাকিস্তান।

এদিনই চান্দুর বাড়িতে তার আটক হওয়ার খবর পৌঁছায়। নাতির এমন খবর শোনার পরপরই অসুস্থ হয়ে দাদি লিলা চিন্দা। পরে শুক্রবার মারা যান।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, লিলা চিন্দার মারা যাওয়ার খবর শুনে চান্দুর পরিবারকে ফোন করে গভীর দুঃখ জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

চান্দুকে পাকিস্তান থেকে ফিরিয়ে আনার ব্যাপারে তার পরিবারের সদস্যদের আশ্বস্ত করেছেন রাজনাথ সিং।

তিনি সাংবাদিকদের জানিয়েছেন, পাকিস্তানে বন্দি সেনা চান্দুকে ফেরাতে সব ধরনের পদক্ষেপ নেবে ভারত।

পাকিস্তানে আটক চান্দু ভারতের সেনাবাহিনীর বিশেষায়িত বাহিনী ‘রাষ্ট্রীয় রাইফেলসের’ ৩৭ নম্বর সেক্টরের সদস্য। তার ভাই ভূষণ বাবুলাল চৌহান গুজরাটের নবম মারাঠা লাইট ইনফেন্ট্রিতে (অগ্রসেনা)কর্মরত আছেন।

রাষ্ট্রীয় রাইফেলসের দাবি, বাবুলাল পাকিস্তানে সার্জিক্যাল অপারেশনে অংশ নেননি। সীমান্তে কর্মরত থাকা অবস্থায় তিনি ‘অসাবধানতাবশত’ নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পার হয়ে যান। এরপর পাকিস্তানি সেনারা তাকে বন্দি করে নিয়ে যায়।

ভারতীয় মিলিটারি অপরাশেন্স ডিজি (ডিজিএমও) লে. জেনারেল রনবির সিং বৃহস্পতিবার রাতে পাকিস্তান আর্মির ডিজিএমও’র সঙ্গে আটক বাবুলালকে ফেরতের বিষয়ে কথা বলেছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প