বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাকিস্তানে অনার কিলিংয়ের বলি আরো ৩

পাকিস্তানে পৃথক দুটি অনার কিলিংয়ের (পরিবারের সম্মান রক্ষায় হত্যা) ঘটনায় আরো তিনজন নিহত হয়েছেন। বুধবার বেলুচিস্তান রাজ্যের নাসিরাবাদ ও কাচি জেলা দুটিতে ওই হত্যার ঘটনাগুলো ঘটেছে বলে ‘ডন’ পত্রিকা জানিয়েছে। এতে দুই নারী ও এক পুরুষ প্রাণ হারিয়েছেন। অপরাধীদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বুধবার প্রথম অনার কিলিংয়ের ঘটনাটি ঘটে নাসিরাবাদ জেলার দেরা মুরাদ জামালি এলাকায়। সেখানে আব্দুল রাশেদ নামের এক ব্যক্তি তার স্ত্রী শেহনাজকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান ওই নারী। হত্যার পর থেকে পলাতক রয়েছেন খুনী স্বামী। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা একে ‘একটি অনার কিলিংয়ের ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন।

দ্বিতীয় অনার কিলিংয়ের ঘটনাটি ঘটেছে কাচি জেলার মুশকাফ এলাকায়। সেখানকার শাহজাহান নামের এক ব্যক্তি এক কে রাইফেল দিয়ে গুলি করে মেয়ে হেলেমা বিবি ও তার প্রেমিক মোহাম্মদ নওয়াজ বানগুলজাইকে হত্যা করেন। এরপরই তিনি পালিয়ে যান। নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ। ময়না তদন্ত শেষে ওই দুটি লাশ স্বজনদের কাছে ফেরত দেয়া হয়েছে।

তবে এ দুটি হত্যার ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। কাউকে গ্রেপ্তারও করেনি পুলিশ।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প