পাকিস্তানে আবারো বিমান বিধ্বস্ত


পাকিস্তানের মিয়াওয়ালি জেলায় দেশটির বিমানবাহিনীর চালকবিহীন একটি বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার দেশটির ওই বিমানটি নিয়মিত অনুশীলনের সময় বিধ্বস্ত হয়েছে বিমানবাহিনীর এক মুখপাত্র নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর ডনের।
বিমানবাহিনীর ওই মুখপাত্র বলেন, মিয়াওয়ালিতে অনুশীলনের সময় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্তের কারণ জানতে একটি তদন্ত প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
উত্তপ্ত কাশ্মির ইস্যুতে পাক-ভারত উত্তেজনা দেখা দিয়েছে। ভারতের হামলার হুমকির পর পাকিস্তানের উত্তরাঞ্চলে বিমান চলাচল বাতিল করা হয়েছে। এর মাঝেই চলতি সপ্তাহে দেশটিতে বিমানবাহিনীর দুটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটলো।
শনিবার দেশটির খাইবার অ্যাজেন্সির জামরুদ তেহসিলে বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। এতে বিমানের পাইলট ওমর শাহজাদের প্রাণহানি ঘটে। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছিল বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













