পাকিস্তানে আরব কূটনীতিক পরিচয়ধারী ভারতীয় গুপ্তচর আটক


পাকিস্তানে আরব কূটনীতিক হুসেইন মুবারক পাটেল পরিচয়ে অবস্থানকারী ভারতীয় গুপ্তচর কুলভূষণ জাদবকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার বেলুচিস্তান প্রদেশ থেকে তাকে আটক করা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র দফতর।
শনিবার এক প্রতিবেদনে এ খবর জানায় ভারতীয় সংবাদপত্র ‘দ্য হিন্দু’।
পাকিস্তানের দাবি, গ্রেফতার হওয়া কুলভূষণ জাদব ভারতের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর কর্মকর্তা।
তিনি ভারতের মহারাষ্ট্রের বাসিন্দা হুসেইন মুবারক পাটেল নামে জাল পাসপোর্ট নিয়ে পাকিস্তানে অবস্থান করছিলেন।
তার পাসপোর্টে ইরানের ভিসা ছিল।
কুলভূষণের বিরুদ্ধে গোপ্তচর বৃত্তি, সন্ত্রসী কর্মকাণ্ডে অর্থায়য় ও পাকিস্তানে বিশৃংখলা সৃষ্টির অভিযোগ তুলেছে পাকিস্তান।
পাকিস্তানের সেনাবাহিনীর কাছে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কুলভূষণ বলেছেন, তিনি ভারতের নৌবাহিনীর একজন কর্তকর্তা।
তার বিরুদ্ধে বেলুচিস্তানে মামলা হয়েছে।
পাকিস্তানে অস্থিরতা ও বিশৃংখলা সৃস্টির জন্য ভারতকে দায়ী করে নিন্দা জানালেও কাশ্মির ইস্যুতে শান্তিপূর্ণ সমাধানের জন্য আলোচনার আহ্বান জানানো হয় বিবৃতিতে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













