মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাকিস্তানে ইতিহাসের পুনরাবৃত্তি : কিসের আলামত?

পাকিস্তানে ইতিহাসের পুনরাবৃত্তি হয়েছে। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ পদত্যাগ করেছেন।

তিনি পাকিস্তানের ১৮তম প্রধানমন্ত্রী ছিলেন। তাঁর আগের ১৭জনের কেউই তাদের মেয়াদ পূর্ণ করতে পারেননি।

অনেকেই মনে করছেন সুপ্রিম কোর্ট দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবার একটি প্রক্রিয়া শুরু করেছে, যেটা গণতন্ত্রের জন্য সুফল বয়ে আনবে।
অন্যান্যরা বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন।

পাকিস্তানে রাজনৈতিক কূটকৌশলের মাধ্যমে দেশের শক্তিশালী সামরিক বাহিনী যেভাবে বেসামরিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে আসছে, তারা এই ঘটনাকে সেই দীর্ঘ ইতিহাসের ধারাবাহিকতা হিসেবেই দেখছেন।

পনেরো মাস ধরে চলা মামলার শুনানি বিতর্কে জর্জরিত ছিল। এই মামলা হবার কথা ফৌজদারি আদালতে। সুপ্রিম কোর্ট, যেটা একটি আপিল আদালত, প্রথমে মামলা গ্রহণ করতে অস্বীকৃতি জানায়।

কিন্তু পরে তারা শুধু মামলাটি আমলেই যে নিলো, তাই নয়, তারা নিজেরাই একটি তদন্ত শুরু করলেন যেখানে সামরিক গোয়েন্দা সার্ভিসকে প্রধান ভূমিকা দেয়া হয়।

অনেকেই মনে করেন, দুর্নীতির বিরুদ্ধে সার্বিক অভিযান হয়তো স্বপ্নই রয়ে যাবে, তবে এই রায় হয়তো দেশে নতুন রাজনীতিকদের আগমনের পথ খুলে দেবে – যেটা অতীতেও প্রায়ই ঘটেছে।

– বিবিসি বাংলা

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প