পাকিস্তানে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর বিজ্ঞাপন নিষিদ্ধ


পাকিস্তানে রেডিও-টেলিভিশনে জন্ম নিয়ন্ত্রণ এবং পরিবার পরিকল্পনা সামগ্রীর বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছে। পাকিস্তান ইলেকট্রনিক গণমাধ্যম নিয়ন্ত্রণ সংস্থা (পিমরা) এ তথ্য জানিয়েছে।
‘নির্দোষ শিশুদের’ মধ্যে এ ধরণের বিজ্ঞাপন কৌতুহল জাগিয়ে তুলছে, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এসব বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।
এর আগে গত বছর পাকিস্তানে জস নামে একটি ব্রান্ডের কনডমের বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছিল। এটিকে তখন‘অনৈতিক’বলে বর্ণনা করা হয়েছিল।
পাকিস্তান বিশ্বের ষষ্ঠ জনবহুল দেশ। দেশটিতে জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৯২ শতাংশ। জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর ব্যবহার দেশটিতে এমনিতেই অনেক কম। গত বছর এসব সামগ্রীর ব্যবহার ৭ দশমিক ২ শতাংশ কমেছে।
এই ঘোষণার মাধ্যমে সরকার পরিচালিত পরিবার পরিকল্পণা কার্যক্রম ব্যাহত হবে কি না সে ব্যাপারে কিছুই বলা হয়নি। দেশটির বিভিন্ন প্রদেশে স্থানীয় সরকার পরিবার পরিকল্পনা কার্যক্রম চালিয়ে থাকে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













