পাকিস্তানে তৈরি হচ্ছে হিন্দু মন্দির, কমিউনিটি সেন্টার, শ্মশান


পাকিস্তানের রাজধানী শহর ইসলামাবাদে বসবাসকারী হিন্দুদের দাবিপূরণ। হিন্দুদের আর্জি মেনে একটি মন্দির, কমিউনিটি, শ্মশান তৈরি করতে রাজি হল শহরের ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটি (সিডিএ)।
সেখানে বসবাস করেন প্রায় ৮০০ হিন্দু। মন্দির নেই বলে তাঁরা বাড়িতেই পূজা-পার্বন, দেওয়ালি পালন করতে বাধ্য হন। দাহ করার জায়গা না থাকায় কেউ মারা গেলে দেহ নিয়ে তাঁদের যেতে হয় রাওয়ালপিন্ডি বা অন্য কোথাও। রাওয়ালপিন্ডি ক্যান্টনমেন্ট এলাকার মধ্যে কয়েকটি ছোট মন্দির আছে বটে, তবে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডিতে বড় মন্দির বলতে একটিই, সদরের কৃষ্ণ মন্দির।
দি এক্সপ্রেস ট্রিবিউন-এর খবর, গতকাল এক বৈঠকে ইসলামাবাদের পুর পরিষেবার ভারপ্রাপ্ত সিডিএ কর্তৃপক্ষ সেক্টর এইচ-৯ এলাকায় আধ একর জমি বরাদ্দ করেছে যেখানে একটি হিন্দু মন্দির, কমিউনিটি কেন্দ্র ও শ্মশান নির্মিত হবে। এগুলি বহুদিনের দাবি ছিল হিন্দুদের, যা অবশেষে পূরণ হতে চলেছে, মন্তব্য করেছে পাক সংবাদপত্রটি।
সূত্র: এবিপি আনন্দ
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













